1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে জামায়াতের ভোটার স্লিপ কেন্দ্রে বিএনপির হামলা, আহত ৫ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাকেরগঞ্জে জামায়াতের ভোটার স্লিপ কেন্দ্রে বিএনপির হামলা, আহত ৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক।। ​বরিশাল-৬ আসনের সরকারি বাকেরগঞ্জ কলেজ কেন্দ্রের পাশে জামায়াতে ইসলামীর ভোটার স্লিপ প্রদান কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি নেতা-কর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জামায়াতের অন্তত ৫ জন কর্মী আহত হয়েছেন।
​

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জামায়াতের কর্মীরা ভোটারদের স্লিপ দিচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা কামরুল ইসলামের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অস্থায়ী কেন্দ্রটি ভাঙচুর করে এবং সেখানে থাকা কর্মীদের মারধর করে।
​
​হামলায় আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে: ​হায়দার হাওলাদার (৫১), ​হাসনাইন আহমেদ (২৫), ​মোঃ শাহআলম (৫৫), ​শিউলি বেগম (৪০)

​আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল। সেনাসদস্যদের উপস্থিতিতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network