1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কোনো ‘গ্রহণযোগ্য’ নির্বাচনে হারেননি মজিবর রহমান সরওয়ার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

কোনো ‘গ্রহণযোগ্য’ নির্বাচনে হারেননি মজিবর রহমান সরওয়ার

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক : দক্ষিণবঙ্গে খালেদা জিয়ার ‘সিপাহসালার’ হিসেবে পরিচিত মজিবর রহমান সরওয়ার গ্রহণযোগ্য কোনো নির্বাচনেই কখনো হারেননি। এবার নিয়ে তিন ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশিবার নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তিনি অন্যতম।

 

বরিশাল-৫ আসনের তৎকালীন সংসদ সদস্য আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার ছেড়ে দেয়া আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মজিবর রহমান সরওয়ার। ১৯৯৬ সালের ৬ষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। ১৯৯৮ সালে তৎকালীন সংসদ সদস্য এহতেশামুল হক নাসিম বিশ্বাসের মৃত্যু হলে আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

 

২০০১ সালের অস্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হন। ২০০৩ সালে বরিশাল সিটি করপোরেশন গঠিত হলে তিনি এর প্রথম মেয়র নির্বাচিত হন। ওয়ান ইলেভেন পরবর্তী নবম জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী বিএনপির ভরাডুবির মধ্যেও তিনি বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

২০১৮ সালের রাতের ভোটে তিনি জীবনে প্রথম কোনো নির্বাচনে পরাজিত হন। যে নির্বাচন সারাদেশসহ বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হয়নি। মজিবুর রহমান সরওয়ার বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ‍যুগ্ম মহাসচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বরিশাল জেলা ও মহানগর বিএনপির সভাপতি ছাড়াও পুরো বরিশাল বিভাগে বিএনপিকে সংগঠিত করার জন্য কাজ করেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। বরিশাল-৫ আসনের ঘোষিত ফলাফলে মজিবর রহমান ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। জামায়াতে ইসলামী এই আসনে ফজলুল করিমকে সম্মান জানিয়ে কোনো প্রার্থী রাখেনি। এ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন হেলাল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network