1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেখে নিন বরিশালের ছয়টি আসনে কত শতাংশ ভোট পড়ল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

দেখে নিন বরিশালের ছয়টি আসনে কত শতাংশ ভোট পড়ল

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সারাদেশের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

 

ইতোমধ্যে ২/১ টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ হওয়ার মধ্যেই বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের প্রাথমিক খসড়া থেকে জানা গেছে, কত শতাংশ ভোট পরেছে বরিশালের ছয়টি আসনে। একইসাথে প্রাপ্ত ও পোস্টাল ব্যালটেরও একটি খসড়া প্রকাশ করা হয়েছে।

সূত্রমতে, বরিশাল-৫ আসনের সদরে ৪৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একইভাবে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলায় ৬২.০১% ও আগৈলঝাড়া উপজেলায় ৬১.৭১%।

 

বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলায় ৫৮.০২% ও বানারীপাড়া উপজেলায় ৬০%। বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় ৫১.৭৯% ও বাবুগঞ্জ উপজেলায় ৫৪.৬%।

বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৫৬.৭৪% ও হিজলা উপজেলায় ৬০.৫৬%। বরিশাল-৬ আসনের বাকেরগঞ্জ উপজেলায় ৫৩.৬% ভোট কাস্টিং হয়েছে।

পাশাপাশি বরিশাল-১ আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ৩ হাজার ২৬৭। বরিশাল-২ আসনে ৩ হাজার ৭৫১। বরিশাল-৩ আসনে ৩ হাজার ৫৭৩। বরিশাল-৪ আসনে ৩ হাজার ৪৩৩। বরিশাল-৫ আসনে ৪ হাজার ৯৯৩ এবং বরিশাল-৬ আসনে ৩ হাজার ৫৯।

 

সূত্রে আরও জানা গেছে, পোস্টাল ভোট প্রদানের জন্য মোট ২৯ হাজার ৪৭৭ জন ভোটার রেজিস্ট্রেশন করেছিলেন। পোস্টাল ভোট প্রদানের হার ৭৪.৮৯%। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network