1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভোটার উপস্থিতি ৫৩.৮ শতাংশ, পোস্টাল ২২ হাজার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে ভোটার উপস্থিতি ৫৩.৮ শতাংশ, পোস্টাল ২২ হাজার

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক : বরিশালের ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৫৩.৮ শতাংশ। অন্যদিকে পোস্টাল ভোট কাস্ট হয়েছে ২২ হাজার ৭৬টি। তবে পোস্টাল ভোটের ক্ষেত্রে ২৯ হাজার ৪৭৭ জন রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ২২ হাজার ৭৬ জন ভোট দিয়েছেন, যা ৭৪ দশমিক ৮৯ শতাংশ।

 

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, বরিশাল-১ আসনের গৌরনদীতে ভোটারের উপস্থিতি ছিল ৬২ শতাংশ। আগৈলঝাড়ায় ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও ছিল প্রাণবন্ত। ৬১ দশমিক ৭১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

 

উজিরপুর আসনে ভোটার উপস্থিতি ৫৮ শতাংশ। আর মুলাদীতে ভোটার উপস্থিতি নেমে এসেছে ৫১.৭৯ শতাংশে। এ ছাড়া বানারীপাড়া ৬০ শতাংশ ভোটার উপস্থিতি নিয়ে কেন্দ্রগুলোয় তুলনামূলকভাবে ব্যস্ততা বেশি ছিল।

 

তিনি জানান, বাবুগঞ্জে উপস্থিতি ৫৪.৬ শতাংশ।

তবে বাবুগঞ্জের চেয়ে মুলাদীতে ভোট পড়েছে কম। মুলাদীতে ৫১ দশমিক ৭৯ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। মেহেন্দিগঞ্জে ভোটার উপস্থিতি ৫৬.৭৪ শতাংশ। হিজলায় উপস্থিতি ৬০.৫৬ শতাংশ। বরিশাল সদরে ভোটার উপস্থিতি ৪৮ শতাংশ।

 

বাকেরগঞ্জে ভোটার উপস্থিতি ৫৩ দশমিক ৬ শতাংশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network