1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিভাগে বিএনপির বিশাল জয় : ২১ আসনের ১৮টিতেই জয়ী বিএনপি জোট - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল বিভাগে বিএনপির বিশাল জয় : ২১ আসনের ১৮টিতেই জয়ী বিএনপি জোট

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে বিশাল সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভাগের মোট ২১টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি এককভাবে ১৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জোটের শরিক ও অন্যান্য মিত্র দলসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের দখলে গেছে মোট ১৮টি আসন।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বরিশাল বিভাগের ৬টি জেলার মধ্যে বরিশাল ও ঝালকাঠি জেলায় ক্লিন সুইপ করেছে বিএনপি। পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরেও বড় জয় পেয়েছে তারা। তবে জোটের বাইরে এই বিভাগে ইসলামি আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদও জয়ের মুখ দেখেছে।
বিজয়ীদের তালিকা ও ফলাফল:
  • বরিশাল জেলা: এই জেলার ৬টি আসনের সবকটিতেই বিএনপি জয়ী হয়েছে। বিজয়ীরা হলেন— জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), এস শরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), জয়নুল আবেদীন (বরিশাল-৩), রাজিব আহসান (বরিশাল-৪), মজিবুর রহমান সারওয়ার (বরিশাল-৫) এবং আবুল হোসেন খান (বরিশাল-৬)।

 

  • ঝালকাঠি জেলা: এখানেও ২টি আসনেই বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১) এবং ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (ঝালকাঠি-২)।

 

 

  • ভোলা জেলা: ৪টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি জয়ী। বিজয়ীরা হলেন— হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমদ (ভোলা-৩) এবং নুরুল ইসলাম নয়ন (ভোলা-৪)। এছাড়া ভোলা-১ আসনে জয়ী হয়েছেন বিজেপির আন্দালিভ রহমান পার্থ।

 

  • পটুয়াখালী জেলা: ৪টি আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২টিতে— আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১) এবং এ বি এম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)। পটুয়াখালী-২ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ এবং পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর জয়ী হয়েছেন।

 

  • পিরোজপুর জেলা: ৩টি আসনের মধ্যে ২টিতে বিএনপি জয়ী— আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২) ও রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩)। পিরোজপুর-১ আসনে জয়ী হয়েছেন জামায়াতের মাসুদ সাঈদী।

 

  • বরগুনা জেলা: বরগুনা-২ আসনে বিএনপির নূরুল ইসলাম মনি জয়ী হলেও বরগুনা-১ আসনে জয় পেয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network