1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের ছয়টি আসনে ‘হ্যাঁ’র পক্ষে বিপুল ভোট - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালের ছয়টি আসনে ‘হ্যাঁ’র পক্ষে বিপুল ভোট

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে বরিশালের ছয়টি আসনে ‘হ্যাঁ’ বিপুল ভোটে এগিয়ে রয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ফলাফল ঘোষণার পাশাপাশি গণভোটেরও ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ১২ হাজার ২০৮টি, আর ‘না’র পক্ষে ভোট পড়েছে ৭৩ হাজার ৯৮৯টি।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৩৪ হাজার ২৭৮টি, আর ‘না’র পক্ষে ৮০ হাজার ৯৬৬টি ভোট পড়েছে।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ২২ হাজার ৩০৫টি, আর ‘না’র পক্ষে ৪০ হাজার ৬৩৬টি ভোট পড়েছে।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৪৩ হাজার ৯০০টি, আর ‘না’র পক্ষে ৬৪ হাজার ৫১১টি ভোট পড়েছে।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি, আর ‘নার পক্ষে ৬৪ হাজার ৩৯৪ টি ভোট পড়েছে।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ১৫ হাজার ৭৪টি, আর ‘না’র পক্ষে ৪১ হাজার ৭০০টি ভোট পড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network