1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতুড়িপেটা করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া বাজারে এ ঘটনা ঘটে।

 

আহতের নাম- মনির ফকির। তিনি মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

 

স্থানীয়রা জানান, ধানের শীষ মার্কার সমর্থক মাহিলাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির ফকির একই দলের বেল্লাল খানকে ফুটবল মার্কার সমর্থক আখ্যা দেয়। এর জেরে মনিরকে তুলে নিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বেল্লাল ও তার লোকেরা। পরে আহত অবস্থায় মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক দল নেতা মনির ফকির অভিযোগ করে বলেন, মিথ্যে অভিযোগে আমাকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেছে বেল্লাল ও তার লোকেরা। আমি এ ঘটনার বিচার চাই।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের এজেন্ট হওয়ার অপরাধে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা ঝুমুর বেগমকে বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঝুমুর বেগম অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানের শীষের সমর্থক মিরাজ হাওলাদারের নেতৃত্বে প্রথম দফায় তার ওপর হামলা করা হয়। শুক্রবার রাতে দ্বিতীয় দফায় তার বসত ঘরে হামলা চালানো হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network