1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন-কে মন্ত্রিসভার সদস্য হিসেবে মনোনীত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাস্টার। যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ন আহবায়ক এইচএম লিমন শিকদার।

 

এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, যুগ্ম আহ্বায়ক যুবায়ের হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কৃষি কলেজ ছাত্রদল নেতা সালমান মাহমুদ, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফিরদাউস খান, ছাত্রদল নেতা মোহাম্মদ আজাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল–৩ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে কার্যকর নেতৃত্ব অপরিহার্য। সেই বিবেচনায় সদ্য নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন একজন পরীক্ষিত, প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য দাবিদার।

 

নেতৃবৃন্দ আরও বলেন, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে বাবুগঞ্জ–মুলাদীসহ পুরো বরিশাল অঞ্চলের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ সুগম হবে।

 

কর্মসূচি থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বরিশাল–৩ আসনের জনগণের রায় ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হোক, যাতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখা সম্ভব হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network