1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিপুল ভোটে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ ফেব্রুয়ারি দুপুর ২ টার দিকে উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টুর সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন,যুগ্ম সাধারন সম্পাদক বিএম রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ,প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার,সদস্য সৈয়দ জাহিদ হোসেন,আহাদ সুমন,সাংবাদিক মোঃ মোস্তফা জামান সুমন বালী,মোঃ মেহেদী হাসান ভুইয়া, মোঃ খলিলুর রহমানসহ অনেকে।

 

 

উল্লেখ্য ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয়ী হন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুরে ব্যপক উন্নয়ন হবে,এ প্রত্যাশায় উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

দোয়া মোনাজাতের মাধ্যমে নির্বাচিত বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্য দীর্ঘক্ষন দোয়া করা হয় এবং মরহুম জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network