1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৩ আসনের তিনবারের সাংসদের হঠাৎ ধস! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশাল-৩ আসনের তিনবারের সাংসদের হঠাৎ ধস!

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি নির্বাচনের মধ্যে তিনটিতেই নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ব্যবসায়ী গোলাম কিবরিয়া টিপু। কিন্তু ২০২৬ সালে নির্দলীয় সরকারের অধীনে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে এত কম ভোট পেয়েছেন যে জামানতই হারিয়েছেন।

 

আর এ নিয়ে পুরো সংসদীয় এলাকা জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই গোলাম কিবরিয়া টিপুর লজ্জাজনক এ পরাজয়।

 

এ আসনের বাসিন্দা অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বলেন, একাধিকবার সংসদ সদস্য হয়েও গোলাম কিবরিয়া টিপু এবারের নির্বাচনে জামানত হারানোর মতো ভোট পেয়েছেন, কারণ তিনি সবসময় জনবিচ্ছিন্ন একজন ব্যক্তি ছিলেন। তার ওপর আর্থিক দাম্ভিকতায় তিনি সাধারণ মানুষের সাথে তেমন একটা মিশতেন না। আর সে ২০০৮ সালের পর যে দুইবার নির্বাচিত হয়েছেন, সেখানে ২০১৮ সালে মহাজোটের আর ২০২৪ সালে আওয়ামী লীগের সমর্থনের জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন।

 

তিনি বলেন, ২০১৮ থেকে ২০২৪ সালের তিনটি নির্বাচনই ছিল ফ্যাসিস্ট পলাতক আওয়ামী সরকারের সাজানো ও পাতানো নির্বাচন। এসব ডামি নির্বাচনের পর এবারই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, যেখানে ফ্যাসিজমকে বাদ দিয়ে প্রকৃতভাবে জনবান্ধব দল ও তাদের প্রতিনিধির প্রকৃত যোগ্যতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বরিশাল-৩ আসনের মানুষ যে বিএনপিকে ভালোবাসে তার প্রমাণ দীর্ঘ ১৭ বছর পর সুযোগ পেয়ে ভোটের মাঠে দিয়ে দিয়েছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি আসনের ৩৬ জন প্রার্থীর ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ও  জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১৫ জন ছাড়া বাকি ২১ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।

 

বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নিয়মানুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থী জামানত হারাবেন।

 

সেই হিসেবে, বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে জামানত ফিরে পেতে প্রার্থীদের ২২ হাজার ২১৫ ভোট পেতে হবে। সেই হিসেবে এ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপি ও এবি পার্টির দুজন প্রার্থী ছাড়া বাকী ৪ জনের জামানত বাজেয়াপ্ত হবে। অর্থাৎ একাধিকবারের সাবেক সাংসদ জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুসহ গণঅধিকার পরিষদ-জিওপির প্রার্থী ইয়ামিন এইচএম ফারদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রার্থী মো. আজমুল হাসান জিহাদের জামানত বাজেয়াপ্ত হবে।

 

তথ্য বলছে, সাবেক সংসদ জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু এবারে পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট, যেখানে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির সেলিমা রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৬ হাজারের ওপরে ভোট পেয়েছিলেন গোলাম কিবরিয়া টিপু। তবে ২০১৪ সালে ২৩ হাজারের মতো ভোট পেয়েও ওয়ার্কার্স পার্টির প্রার্থীর কাছে পরাজিত হন এই প্রার্থী। এরপরের নির্বাচনে ২০১৮ প্রায় ৫৫ হাজার ভোট এবং ২০২৪ সালে প্রায় ৫৩ হাজার ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়েছিলেন।

 

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন বলেন, গোলাম কিবরিয়া টিপু নির্বাচনের আগমুহূর্তে এলাকার মানুষের কাছে যেতেন আর নির্বাচিত হলে নিজের কাজে ব্যস্ত থাকতেন না, তাদের থেকে ওয়ার্কার্স পার্টির নেতা ও সাবেক সাংসদ টিপু সুলতানের সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা বেশি। আর জনসম্পৃক্ততা না থাকার কারণেই একাধিকবারের এই সাংসদ এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। অথচ এই আসনে গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির এরশাদের জনপ্রিয়তায় ওপর ভর করে ২০০৮ সালে নির্বাচিত হয়েছিলেন। আর এবারে তো জাতীয় পার্টির শুধু বরিশালে নয়, রংপুরেও ধস হয়েছে। এর পেছনে তাদের নেতাদের বিগত দিনের কর্মকাণ্ড অবশ্যই ভোটারদের কাছে বিবেচিত ছিল।

 

তবে বর্তমানে একাধিক মামলায় কারাগারে থাকা গোলাম কিবরিয়া টিপুর মেয়ে হাবিবা কিবরিয়ার মতে, বিভিন্ন বাধা বিপত্তি ও প্রতিকূলতার মাঝে স্রোতের বিপরীতে সাঁতার কেটেছেন। আর এর মাঝেও যাদের জনসমর্থন ও সহযোগিতা পেয়েছেন তাতে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন হাবিবা কিবরিয়া।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network