1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চামড়ার গোডাউনে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে চামড়ার গোডাউনে আগুন

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগারের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি মোটরসাইকেলসহ বেশকিছু চামড়া পুড়ে যায়।

 

 

এতে ওই ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network