1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহজতর করার লক্ষ্যে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর Transforming Lives Through Nutrition প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসমা উল হুসনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার রাড়ী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এছাড়া প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান, এগ্রিকালচার ফুড প্রকল্প অফিসার মো. মাহবুল আলম, রহমতপুর ও কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের অপুষ্টির মূল কারণ সমাজের একাংশের অসচেতনতা এবং সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া।
তারা বলেন, যারা সচেতন ও দায়িত্বশীল পদে রয়েছেন—তাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অপুষ্টিতে ভোগা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় অপুষ্ট শিশু শনাক্তকরণ ও ব্যবস্থাপনা জোরদার হলে একদিন সমাজ থেকে অপুষ্টি নির্মূল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানটি উপজেলা পর্যায়ে পুষ্টি ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network