1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এবার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান: ব্যারিস্টার ফুয়াদ এর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

এবার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তার আহ্বান: ব্যারিস্টার ফুয়াদ এর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইফতার আয়োজনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ  । ১৮ ফেব্রুয়ারি বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন নির্বিঘ্ন করতে সবার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। তাঁর নির্বাচনী এলাকা বরিশাল–৩ আসনের ও উপজেলায় ৬০০টিরও বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে, যেখানে প্রতি রমজানে নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, পাঁচটি বড় নদীবেষ্টিত প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের এসব প্রতিষ্ঠানে ইফতারের খরচ জোগানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বার্তায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষায়, শহীদদের ত্যাগের চেতনা ধারণ করে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ প্রসঙ্গে শহীদ -এর আদর্শ স্মরণ করে তিনি সামাজিক দায়বদ্ধতা ও সহযোগিতার সংস্কৃতি জোরদারের আহ্বান জানান।
এছাড়া ইনসাফ ও আজাদীর লড়াই অব্যাহত রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার কথাও তুলে ধরা হয়। এ লক্ষ্যে ও –এর মতো সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
পবিত্র রমজান মাসে জনতার অর্থে জনগণের সেবামূলক কাজে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network