1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সিটি মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সিটি মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বরিশালে বিশেষ অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বৃহত্তম পাইকারি শাকসবজির মোকাম বহুমুখী সিটি মার্কেটে পরিচালিত এ অভিযানে একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ সময় কয়েকটি মোকামে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আরোপ করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। তিনি বলেন, রমজানকে ঘিরে বাজারে যেন কোনো ধরনের অস্থিরতা বা কৃত্রিম সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত তদারকি করছি। ভোক্তাদের ন্যায্য দামে পণ্য নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে অধিদপ্তর।

তিনি আরও জানান, রমজান মাস জুড়ে নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ধারাবাহিক অভিযান চালানো হবে। কোনো ব্যবসায়ী অনিয়মে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাজারে অভিযান চলাকালে অনেক ক্রেতা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ার সুযোগে যাতে কেউ অতিরিক্ত মুনাফা না করতে পারে, সে জন্য প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মত তাদের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network