1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে শিশুদের জন্য মাতৃদুগ্ধ খাওয়ানোর উপযোগী পরিবেশ তৈরিতে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে শিশুদের জন্য মাতৃদুগ্ধ খাওয়ানোর উপযোগী পরিবেশ তৈরিতে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

হেলেন কেলার ইন্টারন্যাশনাল–এর Transforming Lives Through Nutrition প্রকল্পের উদ্যোগে ও CNRS আয়োজিত এ কর্মশালাটি বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. কে. এম. মনিরুল ইসলাম। কর্মশালার সার্বিক কার্যক্রম, উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের বাবুগঞ্জ উপজেলা পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।

 

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আক্তার নাদিরা পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহফুজ আলম, দেহেরগতি ইউনিয়ন পরিষদের সচিব আবুল বাশার, পরিকল্পনা পরিদর্শক এ. কে. আজাদ এবং মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

 

কর্মশালায় বক্তারা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মাতৃদুগ্ধ পান করানো নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network