1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরঘাটায় বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

পাথরঘাটায় বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বরগুনা প্রতিনিধি: জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পাওয়ার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা।

 

বৃহস্পতিবার সকাল ৯ টায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা এই কর্মসূচিতে অংশ নেন।

 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম খান, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন এবং ট্রলার মালিক নজরুল ইসলাম প্রমূখ।

 

বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রায়ই জলদস্যুদের হামলার শিকার হতে হচ্ছে জেলেদের। অনেক সময় নৌকা ও জাল ছিনতাইয়ের পাশাপাশি জেলেদের মারধর ও অপহরণের ঘটনাও ঘটছে। এতে করে জেলেদের পরিবার-পরিজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যেতে বাধ্য হচ্ছেন জেলেরা। জলদস্যুদের দৌরাত্মে উপকূলীয় অঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।

 

বক্তারা বঙ্গোপসাগরকে জলদস্যুমুক্ত করতে নৌ-পথে টহল জোরদার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং জলদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

 

মানববন্ধন শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network