1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে মহানগর জামায়াতের সহায়তা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে মহানগর জামায়াতের সহায়তা

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

 

সোমবার (২ মার্চ) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

 

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গবাদিপশুর ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই মারা যায় ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল। স্থানীয়দের ভাষ্যমতে, এ ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

অগ্নিকাণ্ডের পরদিন সোমবার সকালে জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ রফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমুসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন,
অগ্নিকাণ্ডে একটি পরিবার এক রাতেই নিঃস্ব হয়ে গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থাকে। এই পরিবারটির পাশে আমরা আছি এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

 

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্যশস্য ও কম্বল বিতরণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network