1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ৪৮ লাখ টাকা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মোবাইল কেনার বায়না ধরায় ছোট ভাইকে হত্যার পর মাটিচাপা, বড় ভাই গ্রেপ্তার বেতাগীতে প্রকৃতির ডাকে ঝোপখালীতে অতিথি পাখির উৎসব পাথরঘাটার গভীর সমুদ্রে মাছ ধরা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪, নিখোঁজ ২ জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি চাঁদাবাজের ভয়ে বন্ধ যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’ আগৈলঝাড়ায় ভিডিও করতে গিয়ে গলায় ফাঁস লেগে টিকটকারের মৃত্যু বরিশাল আদালতে আবারও হট্টগোল! ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় আগুনে পুড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি প্রায় ৪৮ লাখ টাকা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব তুলাতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে মোঃ জলিল হাওলাদার ও বাদল মোল্লার বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।
ক্ষতিগ্রস্ত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি বেগম জানান, অনেক কষ্ট করে বিদেশে কাজ করে তাদের সংসারের সবকিছু গড়ে তুলেছিলেন। ঘটনার সময় তিনি স্বামী, মেয়ে ও নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাশের বাড়িতে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। তিনি বলেন, “আমরা বের হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘরটি আগুনে পুড়ে পড়ে যায়। আমাদের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।” তিনি ধারণা করছেন, পাশের বাড়ির পিছন দিক থেকে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে।
অন্যদিকে বাদল মোল্লার স্ত্রী মিনারা বেগম বলেন, তারা কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না। খবর পেয়ে এসে দেখেন তাদের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে দুর্বৃত্তদের আগুন দেওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ঢেউটিন, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network