1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মোবাইল কেনার বায়না ধরায় ছোট ভাইকে হত্যার পর মাটিচাপা, বড় ভাই গ্রেপ্তার বেতাগীতে প্রকৃতির ডাকে ঝোপখালীতে অতিথি পাখির উৎসব পাথরঘাটার গভীর সমুদ্রে মাছ ধরা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪, নিখোঁজ ২ জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি চাঁদাবাজের ভয়ে বন্ধ যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’ আগৈলঝাড়ায় ভিডিও করতে গিয়ে গলায় ফাঁস লেগে টিকটকারের মৃত্যু বরিশাল আদালতে আবারও হট্টগোল! ভাণ্ডারিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় কলাপাড়ায় অনুষ্ঠিত এ সভায় ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি মো. রুহুল আমিন। এতে উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সদস্য মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যরা।
সভায় সমবায় সমিতি গঠন, নেটওয়ার্কের আগামী দ্বি-মাসিক পরিকল্পনা, খাস জমির আবেদন, জলমহাল ইজারা, মাছের অভয়াশ্রম তৈরি, অ্যাডভোকেসি মিটিং এবং ফিল্ড অ্যাক্টিভিটিতে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ফিশনেট প্রকল্পের উত্তরণ খুলনার অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কলাপাড়া উপজেলা নেটওয়ার্কের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী দুই মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। সভাটি পরিচালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার আবু এমরান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network