উজিরপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে তিলিকদীর খাল পুনঃখননের দাবি
আপডেট সময় :
শনিবার, ৭ মার্চ, ২০২৬
উজিরপুরে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি বাস্তবায়নে তিলিকদীর খাল পুনঃখননের দাবি
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম বামরাইলে তিলিকদীর (জোড়া খালটি) পুর্নঃখননের দাবি এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে দেখা যায় উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইলে আজিজ সরদারের বাড়ি থেকে সেলিম খানের মাছের ঘের পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে একমাত্র খালটি খননের অভাবে বেহাল দশায় পরিনত হয়ে মরা খালে রুপ নেয়। এতে করে খালে পানি না থাকায় ইরি চাষ ব্যহত হচ্ছে এবং হতাশ কৃষকরা। কৃষি নির্ভরশীল এই গ্রামের মানুষ ধান চাষ না করতে পেরে দারিদ্রতার অভিশাপ মাথায় নিয়ে কষ্টে জীবন কাটে কৃষকদের। ইতিপূর্বে ওই খালটি প্রবাহমান ছিলো এবং খালটিতে পর্যাপ্ত জোয়ারের পানি ছিলো। এমনকি ইরি চাষ হতো ও নৌকা চলাচল করতো। তা আজ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পশ্চিম বামরাইলে তিলিকদীর (জোড়া খালটি) পুর্নঃখননের দাবি এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায় উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইলে আজিজ সরদারের বাড়ি থেকে সেলিম খানের মাছের ঘের পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে একমাত্র খালটি খননের অভাবে বেহাল দশায় পরিনত হয়ে মরা খালে রুপ নেয়। এতে করে খালে পানি না থাকায় ইরি চাষ ব্যহত হচ্ছে এবং হতাশ কৃষকরা।
কৃষি নির্ভরশীল এই গ্রামের মানুষ ধান চাষ না করতে পেরে দারিদ্রতার অভিশাপ মাথায় নিয়ে কষ্টে জীবন কাটে কৃষকদের। ইতিপূর্বে ওই খালটি প্রবাহমান ছিলো এবং খালটিতে পর্যাপ্ত জোয়ারের পানি ছিলো। এমনকি ইরি চাষ হতো ও নৌকা চলাচল করতো। তা আজ মরা খাল হিসেবে পরিচিত হয়েছে। মাটি ভরাট হয়ে কৃষকদের সপ্ন পুড়ে ছাই হয়ে যায়। এককথায় দুশ্চিন্তায় কৃষকদের মাথায় ভাজ পরেছে। যেন দেখার কেউ নেই।
এদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর দেশব্যাপী খাল খনন কর্মসূচির ঘোষণায় স্বস্তিতে কৃষকরা। তাই সরকারের নির্দেশনা খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অচিরেই অবহেলিত ওই খালটি পুর্ণঃখননের দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যপারে প্রবীণ শিক্ষক,বীর মুক্তিযোদ্ধাসহ একাধিক কৃষকরা বলেন ওই খালটি খনন করা হলে একদিকে এলাকার মানুষ মাছের চাহিদা মেটাতে সক্ষম হবে,অপরদিকে কৃষকরা দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে এবং ইরি ধান চাষ করে হতদরিদ্র কৃষকরা স্বাবলম্বী হতে পারবে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।