1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ইটভাটা ও সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

লালমোহনে ইটভাটা ও সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুই অভিযানে একটি ইটভাটা ও একটি সেমাই কারখানাকে মোট ৪০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এদিন প্রথমে লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন ‘শাপলা ব্রিকস ফিল্ড’ নামে একটি ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইট পোড়ানোর জ্বালানি হিসেবে অবৈধভাবে কাঠ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৬ ধারায় ওই ইটভাটার মালিককে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

এরপর একই দিন উপজেলার লাঙলখালি এলাকার ‘হেলাল সেমাই কারখানায়’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন এবং যথাযথ প্যাকেজিং ব্যবস্থা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিককে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network