1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ইয়াবাসহ আটক ২ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

লালমোহনে ইয়াবাসহ আটক ২

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকার মৃত ওসমান গণির ছেলে মো. জামাল (৫০) ও পাশর্^বর্তী
চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন বেপারীর ছেলে মো. আকবর (৩০)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের
পর তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network