1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঈদ বোনাস ও বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

ঈদ বোনাস ও বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের দুই সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মী। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে কয়েক ঘণ্টা ধরে সড়কে শ্রমিকদের উপস্থিতির কারণে এলাকায় যান চলাচলেও কিছুটা ধীরগতি দেখা যায়।

 

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার মাধ্যমে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। তবে ওই গেজেটে উল্লেখ করা হয়, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের দাবি, সারাবছর শহরের পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করলেও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে ভাতা না দেওয়া তাদের প্রতি অবিচার।

 

শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন দ্রুত পরিশোধ এবং আসন্ন ঈদুল ফিতরের আগে ঈদ বোনাস দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

 

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক রহিম মিয়া বলেন, “আমরা সারাবছর শহর পরিষ্কার রাখি। অথচ ঈদের সময় পরিবার নিয়ে আনন্দ করার মতো সামর্থ্য থাকে না। অন্তত একটি ঈদ বোনাস আমাদের দেওয়া উচিত।”

পরিচ্ছন্নতা কর্মী পারুল বেগম বলেন, “বর্তমান বাজারে ১৬ হাজার টাকা বেতনে সংসার চালানোই কঠিন। তার ওপর উৎসব ভাতা না থাকায় ঈদের সময় আমাদের খুব কষ্টে থাকতে হয়।”

 

আরেক শ্রমিক সোহাগ বলেন, বিষয়টি নিয়ে তারা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তিনি শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন।

 

পরিচ্ছন্নতা কর্মী রবি দাস বলেন, মাসে ৩০ দিন কাজ করে ২২ দিনের হাজিরার টাকা পান তারা। বাকি ৮ দিনের কোন হাজীরা তারা পান না। এছাড়া গতবছর ঈদ বোনাস দেয়া হলেও এবছর ঈদ বোনাস না দেয়ার ঘোষণা দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। না দেয়া হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বরিশাল নগরীর দুই সহস্রাদিক পরিছন্নতা কর্মীরা।

 

তবে শ্রমিকদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network