1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অপপ্রচারের প্রতিবাদে আমতলী বিএনপির সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল প্রধানমন্ত্রীর ছবিতে স্নাইপার বিষয়ক মন্তব্য করা সেই যুবকের বাবাও আটক

অপপ্রচারের প্রতিবাদে আমতলী বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের নামে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে।

 

ওই অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নির্যাতন, হামলা ও মামলার স্বীকার হয়ে বিএনপি দলকে সুসংগঠিত করে রেখেছি। কিন্তু আমার বিরুদ্ধে দলের একটি মহল নানাভাবে গভীর ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল করতে উপজেলা বিএনপির সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদককে ডেকে মিটিং করেছি। কিন্তু আমার দলের কিছু নেতা ওই বেঠকের কথোপকথনের রেকডিং শেষে এডিট করে আমাকে সামাজিক ও দলীয়ভাবে হেনেস্থা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়।

 

ওই চক্রই গত তিন মাস আগের একটি শালিস বৈঠকের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বিভিন্ন ফেইক আইডি দিয়ে ভিডিও ছেড়ে আমাকে সামাজিক ও রাজনীতিকভাবে হেনেস্থা করছে এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় আমার বক্তব্য বিকৃতি করে প্রচার করছে। এমন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আমি দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদল সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও মোঃ ফারুক মৃধা প্রমুখ।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network