1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে কিছুটা স্বস্তি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে কিছুটা স্বস্তি

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

হাফিজুর রহমান: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশালের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঈদের কেনাকাটার চাপে মুরগি ও গরুর মাংসের দাম ঊর্ধ্বমুখী হলেও সবজির বাজারে মিলেছে কিছুটা স্বস্তির খবর।

 

শুক্রবার বরিশাল পোর্টরোড বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

 

 

বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগি ৩১০ টাকা এবং দেশি মুরগি কেজিপ্রতি ৬৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, খামার থেকে সরবরাহ কম থাকায় এবং ঈদের বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে।

 

 

মাংসের বাজারেও একই চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে এখন ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

মাংসের দাম বাড়লেও ক্রেতাদের জন্য স্বস্তির খবর দিচ্ছে সবজির বাজার। অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। এক সপ্তাহ আগে ১০০-১২০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সবজির দামও আগের তুলনায় কিছুটা নিম্নমুখী।

 

সবজি বিক্রেতারা জানান, ঈদের ছুটিতে মানুষ শপিংয়ে ব্যস্ত থাকায় বাজারে ক্রেতা সমাগম কমেছে। চাহিদা কম থাকায় সবজির দামও কমে এসেছে। অন্যদিকে, মাংসের ক্ষেত্রে চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network