1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে দিঘি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে দিঘি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে দিঘী থেকে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য দেহেরগতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত একটি দিঘী থেকে মাটি উত্তোলন করে তা ইটভাটায় বিক্রির অপরাধে একজনকে আটক করা হয়। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানে ১ জন আসামিকে দণ্ডিত করা হয়।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network