1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজধানীতে বাবুগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

রাজধানীতে বাবুগঞ্জ উপজেলা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ রাজধানীতে বসবাসরত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দাদের সংগঠন বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ–উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (১৩ মার্চ ) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত Swid Community Center-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

 

সমিতির সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এস এম সফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান শামীম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম সহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র সিটিজেন ও বিপুল সংখ্যক আজীবন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ইফতারের আগে দেশ, জাতি এবং বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

 

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং প্রবাসে বসবাসরত বাবুগঞ্জের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network