1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জ্বালানি সংকটে বরিশালের ফিরতি টিকিট অনিশ্চিত! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!

জ্বালানি সংকটে বরিশালের ফিরতি টিকিট অনিশ্চিত!

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্টদের তথ্য মতে, আগামী ১৬ মার্চ থেকেই মূলত শুরু হবে বরিশালমুখী মানুষের স্রোত। এবং ফিরতি যাত্রা ২৫ মার্চ পর্যন্ত চলবে।

ঢাকা-বরিশাল রুটের লঞ্চের আগামী ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সব ধরনের কেবিন বুকিং রয়েছে। তবে ফিরতি যাত্রার বুকিং নিতে মালিক সমিতির বৈঠকের পর সিদ্ধান্ত হবে।

প্রিন্স আওলাদ-১০ লঞ্চের বরিশাল কাউন্টারের তানভীর ইসলাম জানান, ঢাকা থেকে বরিশাল যাত্রার সব ধরনের কেবিন এরইমধ্যে বিক্রি হয়েছে।

এম খান-৭ লঞ্চের ম্যানেজার শুভ বলেন, ‘ঈদের যাত্র‍া সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেয়া হয়েছে। ঈদে বরিশাল যাত্রার সব ধরনের কেবিন বুকিং রয়েছে।

 

এদিকে সড়কপথের চিত্রটাও খুব একটা স্বস্তির নয়। বরিশালগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও ফিরতি টিকিট মিলছে না সহজে।

 

বাস সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি সংকটের কারণেই তারা ২৩ তারিখের পরের ফিরতি টিকিট বুকিং নিতে সাহস পাচ্ছেন না।

 

লাবিবা পরিবহনের বরিশালের ম্যানেজার জানিয়েছেন, বিগত বছরগুলোতে ঘরমুখো অধিকাংশ মানুষ একসাথেই রিটার্ন টিকিট কিনে রাখতো। কিন্তু এবছর রিটার্ন কোনো টিকিটের অগ্রিম বুকিং রাখা হচ্ছে না। কারণ জ্বালানি তেলের সংকট তীব্র রূপ ধারণ করতে পারে।

 

হানিফ পরিবহনের বরিশাল কাউন্টারের ম্যানেজার মামুন জানান, ফিরতি যাত্রায় তেলের সংকট না থাকলে কাউন্টারে এসেই টিকিট ক্রয় করতে পারবেন।

 

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আশা করছি সড়কে শৃঙ্খলা মেনেই ঈদ যাত্রা সম্পন্ন হবে। তবে তেলের সংকট তৈরি হয়েছে। ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস রাউন্ড ট্রিপে ১০০ থেকে ১১০ লিটার তেল দরকার হয়। সেখানে দুই বার বা তিনবারেও একেকটি গাড়িকে তেল নিতে হয়।

 

 

এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়াম বরিশালের ডিপো ম্যানেজার মো. শাহ আলম জানিয়েছেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। অবৈধ মজুদ যাতে কেউ করতে না পারে সেজন্য প্রতিটি ফিলিং স্টেশনে একটি সীমা দেয়া রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network