1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জনগণের আস্থা হারানোর পরিণতি কী, তা হাসিনার থেকে শিক্ষা নিতে পারি : তথ্যমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

জনগণের আস্থা হারানোর পরিণতি কী, তা হাসিনার থেকে শিক্ষা নিতে পারি : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হয়েছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করেছি। জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কী পরিণতি হয়, সেটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি আমরা।

 

তিনি আরও বলেন, যদি কারো জ্ঞানের অভাব থাকে তাহলে আমি টিকেট কেটে দেবো, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন ভুল করলে পরে তার কতটুকু খেসারত দিতে হয়।

 

সোমবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

 

জহির উদ্দিন বলেন, খাল খনন প্রকল্প ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের টাকাপয়সা আয় করার জন্য হতে পারে না। সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না। ঠিকাদার ও প্রকৌশলীকে খালের পানি কৃষি জমিতে ব্যবহার নিশ্চিত করতে হবে।

 

স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, খালে পানি প্রবাহ ঠিক আছে কিনা, আপনারা তার তদারকি করবেন। সরকারি কাজ আপনাদের উপকারে আসলো কিনা সেটাও জানাবেন। আর উপকারে না আসলে আমাকে কাঠগড়ায় দাড় করাবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে দেওয়া হবে না।

 

এ সময় প্রশাসন ও সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ স্থানীয় জনগণ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network