1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ডিউটিতে থাকা পুলিশ সদস্যের বাসায় ডাকাতি, স্ত্রীর স্বর্ণালংকার লুট - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বরগুনায় ডিউটিতে থাকা পুলিশ সদস্যের বাসায় ডাকাতি, স্ত্রীর স্বর্ণালংকার লুট

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় ডিউটিতে থাকা এক পুলিশ সদস্যদের ভাড়া বাসায় হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।

 

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনি চাঁদশী সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই পুলিশ সদস্যদের স্ত্রী ও দুই শিশু সন্তান ঘরেই ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালা্হউদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই মাস আগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য কাওসার স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরকলোনীর ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পুলিশের সদস্য হওয়ায় ঘটনার সময় তিনি রাত্রিকালীন ডিউটিতে বাইরে ছিলেন। এ সময় রাতে তার দুই সন্তান নিয়ে স্ত্রী একাই বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঘরের একটি জানালার গ্রিল কেটে ডাকাত সদস্যরা ঘরের প্রবেশ করে। পরে ঘরে রাখা পুলিশ সদস্য কাওসারের স্ত্রীর গলার এবং কানের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাত সদস্যরা।

 

পুলিশ সদস্য কাওসারের ভাড়া বাসার মালিক গোলাম মাওলা বলেন, ‘গতকাল রাতে বৃষ্টি হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় বাড়ির সবাই ঘুমিয়েছিলেন। তবে পুলিশ সদস্য কাওসার রাতে তার ডিউটি থাকায় ঘরের বাইরে ছিলেন। রাত পৌনে চারটার দিকে কয়েকজন লোক ঘরের পেছনে থাকা একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে গেছে শুনেছি।’

 

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, ডিউটিতে থাকা পুলিশ সদস্য কাওসারের ঘরের গ্রিল কেটে প্রবেশ করে তার স্ত্রীর রক্ষিত স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

এ সময় তার স্ত্রী ঘুমান্ত অবস্থায় ছিলেন। পরে শব্দ শুনে কাওসারকে বিষয়টি জানালে ঘটনার পরপরই রাত সাড়ে চারটার মধ্যে ওই বাড়িতে পুলিশ সদস্যরা পৌঁছে জরিতদের শনাক্তে কাজ শুরু করেছেন। এছাড়াও তথ্য প্রযুক্তির সহায়তাসহ ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছেন। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে জরিতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network