1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে ১১ ছাত্রী অসুস্থ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল প্রধানমন্ত্রীর ছবিতে স্নাইপার বিষয়ক মন্তব্য করা সেই যুবকের বাবাও আটক নদীর ঘাটে প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০ পর্যটক-সেনা-পুলিশের ওপর গুলিবর্ষণ, সাজেকে ৩ হাজার পর্যটক উদ্ধার ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ সাজেকে ৩০-৪০ রাউন্ড গুলি ছোড়ে ইউপিডিএফ : আইএসপিআর বানারীপাড়ায় সেফটি ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত শিক্ষা অর্জন ব্যাহত হয় -ছারছীনা পীর ছাহেব। ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে ১১ ছাত্রী অসুস্থ

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় স্কুলের পাশে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে ১১ ছাত্রী। পরে তাদের বরগুনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

 

অসুস্থ শিক্ষার্থীরা হলো: হাবিবা, জান্নাতি, ইয়াসমিন, মিম, জান্নাতি, ঐশী, রিয়া মনি, মনিরা, রুমি, কারিমা ও রিয়া মনি। অসুস্থ শিক্ষার্থীদের সবাই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির ছাত্রী।

 

স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের ফুলঝুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে তাদের বরগুনা জেনারেল হাসপাতাল স্থানান্তর করা হয়।

 

চিকিৎসক জানান, বজ্রপাতে শব্দে ভয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। ১১ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারো অবস্থা গুরুতর নয়।

 

 

এ বিষয়ে ফুলঝুড়ি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. ওবায়দুল কবির বলেন, ‘ফুলঝুড়িতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। আমরা সবাই ক্লাসে ছিলাম। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে স্কুলের তৃতীয় তলায় থাকা শিক্ষার্থীরা বেশি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়। অনেকেই ভয়ে কথা বলতে পারেনি। পরে তাদের স্কুলের হাইজিন কর্নারে নিয়ে গিয়ে যতটুকু সম্ভব হয়েছে সুস্থ করার চেষ্টা করেছি। স্থানীয় ও জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে অসুস্থ শিক্ষার্থীদের কমিউনিটি ক্লিনিকে নেয়া হয়। তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরগুনা জেনারেল হাসপাতালে পাঠান।

 

 

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মাহফুজুর রহমান বলেন, ‘বয়স কম হওয়ায় ওই শিক্ষার্থীরা বজ্রপাতের শব্দে ভয় পেয়েছে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের কেউই তেমন কোনো খারাপ অবস্থায় নেই। পরবর্তীতে যদি কাউকে গুরুতর মনে হয়, তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network