1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় দুই বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী জাকার্তা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিক্ষোভ মোকাবিলায় রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশসহ বিভিন্ন বাহিনীর ৯ হাজার ৫০৫ জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমানতো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের আয়োজন করেছেন। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক দাবানল ও শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করছেন। তাদের মতে, শেয়ারবাজারের পতন ও দেশটির মুদ্রা রুপিয়ার দুর্বল হয়ে পড়া জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার টাঙিয়েছে। এতে লেখা ছিল, জলবায়ু সংকট মোকাবেলা করুন, জীবনযাত্রার ব্যয় কমান।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের ২০ অক্টোবর শপথ নেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও তার উচ্চাভিলাষী জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জনমত জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকে প্রাবোওর প্রতি জনসমর্থন ধারাবাহিকভাবে কমেছে। চলতি মাসে তার প্রতি সমর্থন নেমে এসেছে ৪৪ দশমিক ৫ শতাংশে, যা সর্বনিম্ন। গত বছরের নভেম্বরে তার প্রতি সমর্থন ছিল ৮১ দশমিক ২ শতাংশ।

ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় ধরনের বিক্ষোভ হয়েছিল গত আগস্টে। ওই সময় শত শত মানুষকে আটক করা হয়। এর আগে ২০২৫ সালে এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই বিক্ষোভে সহিংসতায় বেশ কয়েকজন নিহত হন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network