1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেতাগীতে পৃথক অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৮ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার! বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসীর মরদেহ পৌঁছালো নিজের গ্রামে এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসা ভাঙচুর-অগ্নিসংযোগ ফের কক্সবাজারের হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধিক পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

বেতাগীতে পৃথক অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৮

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগী উপজেলায় পৃথক অভিযানে মাদকসেবী ও মাদক কারবারিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাত থেকে রোববার (১০ মে) দুপুর পর্যন্ত বেতাগী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই অপূর্ব কান্তি মণ্ডল।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ২টার দিকে কাজীরাবাদ কলেজ গেট এলাকা থেকে ১৫ গ্রাম গাঁজাসহ মো. সজল (২১) এবং ১০ গ্রাম গাঁজাসহ মো. ইয়াকুব (২৫)কে আটক করা হয়। এছাড়া বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মো. রিয়াজকে গ্রেপ্তার করা হয়।

 

এ অভিযানে আরও আটক হন মো. আতিক হাসান (২৭) ও মো. সাগর (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আতিক হাসানকে তিন মাস এবং সাগরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

অন্যদিকে, আটক তিন অপ্রাপ্তবয়স্ক—মো. সুজন (১৭), মো. শাওন (১৭) ও মো. আফতাফ (১৪)-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।

 

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, “মাদক ও মোবাইলভিত্তিক জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network