1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়ায় আ. লীগ নেতা ইউনুস গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়ায় আ. লীগ নেতা ইউনুস গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রীশিরা গ্রামের মৃত মবিন বাহাদুরের ছেলে ইউনুস বাহাদুরের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মো. ইকবাল বাহাদুর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তিনি উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিরোধের জেরে সংঘটিত হামলায় ইকবাল বাহাদুর গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনুস বাহাদুরকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়।

মো. ইকবাল বাহাদুর বলেন, ‘উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ তার সহযোগীদের নিয়ে আমাকে মারধর করে হাত ভেঙে দেন। পরে আমি থানায় মামলা করি।’

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, দায়ের করা মামলার প্রেক্ষিতে উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছকে গ্রেপ্তার করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network