1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে বেশি ভাড়া নেওয়ায় ২ বাস কাউন্টারকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
চিকিৎসক-নার্স সংকটে নাজেহাল শেবাচিম সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভোলায় বন্ধ থাকা সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ফের সচল হচ্ছে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ৫০০ টাকার পুঁজিতে ভাগ্য বদল জাহিদের সুজনের ঝালকাঠি জেলা কমিটি গঠন, সভাপতি ফরহাদ- সম্পাদক ইসমাঈল দৌলতখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে ও নবায়নযোগ্য শক্তির দাবিতে তরুণদের শপথ ট্রাম্প-খামেনি বৈঠক স্রেফ অবাস্তব কল্পনা, দাবি আরাগচির

নেছারাবাদে বেশি ভাড়া নেওয়ায় ২ বাস কাউন্টারকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বাস কাউন্টারকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

 

শনিবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান চলাকালে যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তাদেরকে তাৎক্ষণিকভাবে সেই অর্থ ফেরত দেওয়া হয়। এতে উপস্থিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে তারা স্বাগত জানান।

 

নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ বলেন, “যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ এলেই নেছারাবাদের ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় যেন অলিখিত নিয়মে পরিণত হয়। অভিযোগ রয়েছে, কিছু কাউন্টার পরিচালক যাত্রীর চাপকে পুঁজি করে ঢাকার অভ্যন্তরে চলাচলকারী লোকাল বাস দূরপাল্লার বাস হিসেবে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া আদায় করেন। এসব বাসের অনেকগুলোর ফিটনেস ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। একমুখী দরজাবিশিষ্ট ও ফিটনেসবিহীন বাসে যাত্রী পরিবহন করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network