1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে পার্সেন্টিজ না পেয়ে বীর মুক্তিযোদ্ধার ঘরের ছাদ ঢালাই বন্ধ করলেন পিআইও! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শেখার কার্যক্রম শুরু আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট উজিরপুরে মাদকের ছড়াছড়ি, বাড়ছে ক্রেতা ও নারী কারবারির সংখ্যা বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল : জামায়াত নেতাকে থানা থেকে নিলেন বিএনপি নেতা বাবুগঞ্জ উপজেলা এনসিপির  আহ্বায়ক কমিটি অনুমোদন : আহ্বায়ক-ফরিদ ,সদস্য সচিব সৌরভ ভাণ্ডারিয়া ২শ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেফতার

গৌরনদীতে পার্সেন্টিজ না পেয়ে বীর মুক্তিযোদ্ধার ঘরের ছাদ ঢালাই বন্ধ করলেন পিআইও!

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজে পার্সেন্টিজ না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মামুন দর্জি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. খলিল দর্জির বাড়িতে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনের ছাদ ঢালাইয়ের জন্য প্রায় এক মাস আগে রড বাঁধাইয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু এখনো ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়নি। ফলে রড বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সরকারি প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে ছাদ ঢালাইয়ের অনুমতি দিলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস ভবনটি পরিদর্শন না করে কাজ বন্ধ রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে, নেয়ামুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে কাজটি সাব-ঠিকাদার হিসেবে পরিচালনা করছেন মো. রিফাত বেপারী। কাজের সাব-ঠিকাদার রিফাত বেপারীর অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে পিআইও অফিসে পাঠিয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস কাজের বিল ছাড় করতে ৬% টাকা দাবি করছেন। সর্বশেষ আমার জন্য ৪% বলে দিয়েছেন। এই টাকা আগে না দিলে তিনি ফাইল ঢাকায় পাঠাবেন না। ফলে বিল না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ করা সম্ভব হচ্ছেনা। তবে এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্রর ব্যবহৃত (০১৭০০-৭১৭০৬৫) মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network