1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী বাবার হত্যাকারী ছেলে মোবাইল চার্জ দিতে গিয়ে আটক আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে  ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন

ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা থানা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মো. শামীম হাওলাদার। তিনি বলেন, আগামী দিনে তারেক রহমান ও বিএনপির শক্তি হিসেবে যুবদল দেশকে নৈরাজ্যমুক্ত করতে এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, ভাণ্ডারিয়া উপজেলা যুবদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবেন।

পাশাপাশি অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মুন্সিসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। র‍্যালি ও সমাবেশে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশ শেষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। মোঃ তরিকুল ইসলাম ভাণ্ডারিয়া, পিরোজপুর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network