1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে গভীর রাতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

লালমোহনে গভীর রাতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মোজাম্মেল মুন্সী (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মিনার মসজিদ সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল মুন্সী উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পূর্ব আশুলি এলাকার মৃত নূরুল হক মুন্সীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে মিনার মসজিদ সংলগ্ন সড়কের পাশের একটি স্যানিটারি দোকানের সামনে মোজাম্মেল মুন্সীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় চা দোকানি মামুন।

পরে তিনি লালমোহন থানা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গভীর রাতের দিকে অজ্ঞাতনামা কোনো যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া কোন যানবাহনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে অনুসন্ধান চলছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network