বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জেলা জিসাসের দোয়া ও আলোচনা সভা
আপডেট সময় :
শুক্রবার, ১২ জুন, ২০২৬
বরিশালে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে জেলা জিসাসের দোয়া ও আলোচনা সভা
মোঃ সাদ্দাম হোসেন //শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা জিসাসের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় সদর রোডস্থ বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তাঁর রাজনৈতিক জীবন, আদর্শ, নেতৃত্ব এবং দেশের উন্নয়নে অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা জিসাসের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরবাড়িয়া ইউনিয়নের তরুণদের...
মোঃ সাদ্দাম হোসেন //শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা জিসাসের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সদর রোডস্থ বিএনপির জেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তাঁর রাজনৈতিক জীবন, আদর্শ, নেতৃত্ব এবং দেশের উন্নয়নে অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা জিসাসের সভাপতি মো. শহিদুল ইসলাম মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরবাড়িয়া ইউনিয়নের তরুণদের প্রিয় মুখ ও বরিশাল জেলা জিসাসের সাধারণ সম্পাদক এম. এ. মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস বরিশাল জেলা শাখার সভাপতি সাব্বির নেওয়াজ সাগর, বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি এস. এম. মাইনুল হাসান, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ হোসেন রাসেল জিসাস নেতা মোঃ শাহাবুদ্দীন আহমেদ লাবু,মোয়াজ্জেম হোসেন লিটন,নুরুলইসমাল ফকিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ওলামা দলের বরিশাল জেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুর রব।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও জাতীয়তাবাদী আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।