1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বেচ্ছাশ্রমে রাজাপুরের কবিরাজবাড়ি খাল পরিষ্কার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে যুবক আটক, এক বছরের কারাদণ্ড ভোলায় পানি উন্নয়ন বোর্ড ঘেড়াও কর্মসূচি বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বরিশালে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির পর বিএনপির ২ নেতার সাংগঠনিক পদ স্থগিত গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে কারাদণ্ড উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল  দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হলেন কৃষক আলাল

স্বেচ্ছাশ্রমে রাজাপুরের কবিরাজবাড়ি খাল পরিষ্কার

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালোকাঠির রাজাপুরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কবিরাজবাড়ি খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে সদর এলাকার দক্ষিণ বাজার জালিয়াবাড়ি এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খান বাড়ি ও সিকদার বাড়ির উদ্যোগে জাকির খানের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে তারা কচুরিপানা, আগাছা ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।

উদ্যোক্তারা জানান, সম্প্রতি খালটি খনন করা হলেও কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্যে আবারও ভরাট হয়ে পড়ে। ফলে পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়তে থাকে।

অভিযানের নেতৃত্বদানকারী জাকির খান বলেন, তুলাতলা, বাইপাস, টিএন্ডটি, বাজার ও পুরাতন জেলখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে খালটি প্রবাহিত হয়েছে। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ, দখল এবং কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি, পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে খালটির গুরুত্ব অনেক। তাই স্থানীয়দের সহযোগিতায় আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি।”

তিনি আরও বলেন, খালের কয়েকটি স্থানে থাকা মাটির বাঁধ পর্যায়ক্রমে অপসারণ করা হবে, যাতে পানির প্রবাহ নির্বিঘ্ন থাকে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, খালটি নিয়মিত পরিচ্ছন্ন রাখা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে।

উদ্যোক্তারা জানান, খাল রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network