1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নদী-খালের বরিশাল : ঐতিহ্য হারিয়ে এখন অস্তিত্ব সংকটে - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী কলাপাড়ায় দুদক, দুপ্রক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে মতবিনিময় সভা

নদী-খালের বরিশাল : ঐতিহ্য হারিয়ে এখন অস্তিত্ব সংকটে

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নদী-নালা আর জালের মতো ছড়িয়ে থাকা খালের শহর বরিশাল এখন ধুঁকছে নিজের অস্তিত্ব সংকটে।

 

অপরিকল্পিত নগরায়ণ, দখলদারদের নিষ্ঠুর থাবা আর অন্তহীন দূষণে নগরীর ২৪টি খালের ১৭টিই এখন মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। সঠিক তদারকি ও জবাবদিহিতার অভাব এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এ অবস্থার জন্য দায়ী বলে মনে করছে সচেতন মহল।

কাগজে-কলমে নগরীতে খালের সংখ্যা ২৪। তবে দখল-দূষণ আর অপরিকল্পিত নগরায়ণে অস্তিত্ব বিলীন হয়েছে বেশির ভাগের। একসময় যাকে বলা হতো ‘বাংলার ভেনিস’, সেই নদী-নালা আর জালের মতো ছড়িয়ে থাকা খালের শহর বরিশাল এখন নিজেই ধুঁকছে অস্তিত্ব সংকটে।

 

নগরীর শোভা রানীর খাল। অপরিকল্পিত নগরায়ণ, দখলদারদের ভয়াল থাবা এখন মানচিত্র থেকে মুছে ফেলেছে এ খালের অবয়ব। এ চিত্র নগরীর মাঝ থেকে বয়ে চলা প্রায় সব খালের। যে ৭টি কোনো রকমে টিকে আছে, সেগুলোর বুকেও এখন চলছে মৃত্যুর অপেক্ষা। মৃতপ্রায় এসব খালের নাব্য ফিরিয়ে আনতে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও বছর ঘুরতেই পলি আর বর্জ্যে আবারও ভরাট হয়ে গেছে খাল।

 

জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল এ প্রাকৃতিক জলপথ এখন পরিণত হয়েছে নগরীর উন্মুক্ত নর্দমায়। কোথাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ, পানি ঢেকে গিয়েছে কচুরিপানায়। এর জন্য সঠিক তদারকি, জবাবদিহিতার অভাব দায়ী বলে মনে করছেন নগরবাসী।

 

স্থানীয় একজন বাসিন্দা বলেন, খালগুলো নষ্ট হওয়াতে কি হয়েছে, আমাদের বরিশালে কিন্তু জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই দেখবেন সব জায়গায় পানি জমে আছে।

 

বাংলাদেশ পরিবেশ উন্নয়নের সমন্বয়ক রফিকুল আলম বলেন, খালের এই দখলগুলি কারা করে? দূষণ কারা করে? সব রাজনৈতিক প্রভাবশালী লোকেরা।

 

খালগুলোর স্থায়ী সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিটি করপোরেশন জানিয়ে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, এ প্রজেক্টটা যদি একনেকের মিটিংয়ে পাস হয়ে আসে, আমি মনে করি যে বরিশালে দীর্ঘমেয়াদী খাল রক্ষা বা খালের সৌন্দর্য বা বরিশালের মানুষ এই সুবিধাটা পাবে এই প্রজেক্টের মাধ্যমে।

 

ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলে ১০৮ টি খালের অস্তিত্ব ছিলো। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বরিশালে ২২ থেকে ২৩টি খালের অস্তিত্ব পাওয়া যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network