1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে রড দিয়ে পিটিয়ে যুবককে মৃত ভেবে ফেলে গেল দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

বরিশালে রড দিয়ে পিটিয়ে যুবককে মৃত ভেবে ফেলে গেল দুর্বৃত্তরা

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দুপুরে হুমকি দেওয়ার পর বিকেলে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোডার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফ আকনকে। বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই যুবক।

 

এর আগে হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুন) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। যুবক আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে। গত কয়েকমাস পূর্বে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক আরিফ আকনের বাম হাত ভেঙ্গে প্রায় অকেজো হয়ে যায়।

 

আরিফের বড় বোন তিরা মনি বেগম বলেন, তাদের পুরনো বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করে বাথরুম নির্মান করে প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নসিমন চালক রুবেল আকন। বিষয়টি তার ভাই জানতে পেরে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে রুবেলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের নির্মানাধীন বাথরুম সরিয়ে নেয়ার জন্য বলেন।

 

ওইদিন দুপুরে রুবেল বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে যুবক আরিফ আকনকে হত্যার হুমকি প্রদর্শন করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে পরিকল্পিতভাবে রুবেল ও তার কয়েকজন সহযোগিরা যুবক আরিফ আকনকে বাড়ির পাশে একাকি পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা লোহার রড দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্মক জখম করে। একপর্যায়ে মৃত ভেবে আরিফকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়।

 

খবর পেয়ে আরিফের বিধবা মাসহ প্রতিবেশীরা মুমূর্ষ অবস্থায় তাকে (আরিফ) উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

মনি বেগম আরও বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন তার একমাত্র ভাই আরিফের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

 

ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল আকনসহ তার অন্যান্য সহযোগিরা এলাকা ছেড়ে আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network