1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাদকবিরোধী সভা ভাঙতে অস্ত্রধারীদের হামলা! - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

চরবাড়িয়ার উঠোন বৈঠকে তাণ্ডব, আটক ৩

মাদকবিরোধী সভা ভাঙতে অস্ত্রধারীদের হামলা!

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় মাদকসেবী ও মাদকবিক্রেতাদের বিরুদ্ধে স্থানীয়দের আয়োজিত এক উঠোন বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বৈঠকে আলোচিত এক মাদকবিক্রেতার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। এ সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও মাদক বিক্রির অভিযোগে অভিযুক্ত কামাল সরদার, তার স্ত্রী নাসিমা বেগমের বোনের মেয়ে নুপুর এবং ছেলে নাঈমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এলাকাবাসী উঠোন বৈঠকের আয়োজন করেন। বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া ওই বৈঠকে জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

বৈঠকে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম শেখ, ইউপি সদস্য রেহানা বেগম, বরিশাল সিটি কলেজের প্রভাষক মো. কাওসার হোসেন, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হান্নান, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবু জাফর এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদসহ অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক চলাকালে হঠাৎ কামাল সরদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয়রা দ্রুত সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে তিন হামলাকারীকে আটক করে গণধোলাই না দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউনিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রতিটি এলাকায় জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদকবিক্রেতাকে ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network