1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : ডিসি বরগুনা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : ডিসি বরগুনা

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, মাদক ব্যবহারের ফলে যুব সমাজ ধবংস হয়ে যাচ্ছে। যা ক্যান্সারের চেয়েও ভয়াবহ।

 

তিনি বলেন, সন্ধ্যার পরে কোনো ছাত্র-ছাত্রী যেন শহরে বের না হয়, সেজন্য অভিভাবকদের পারিবারিকভাবে তদারকি করার অনুরোধ জানান তিনি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা তিনি এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network