1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে মায়ের নামে করার আবেদন বিএনপি এমপির কলাপাড়ায় খালে অবৈধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করলো- চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলা সরকারি স্কুলের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ব বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার, যা বললেন অভিনেতা মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী

স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের  স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইফুল হক সাইফ। তিনি এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন  তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন,দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।
 এক শোকবার্তায় তিনি বলেন, “ওয়াহিদুজ্জামান ওয়াহিদের মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন,  নিবেদিতপ্রাণ ,জনবান্ধব ও উন্নয়নমুখী নেতা। তিনি ছিলেন আমার প্রয়াত পিতা সৈয়দ শহীদুল হক জামালের অত্যন্ত স্নেহধন্য। স্বরূপকাঠীর উন্নয়নে তিনি আমার বাবার সারথী ছিলেন।
তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
 রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান স্বরূপকাঠীবাসীর  হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network