1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির পর বিএনপির ২ নেতার সাংগঠনিক পদ স্থগিত গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে কারাদণ্ড উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল  দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হলেন কৃষক আলাল দুই শিশু নিয়ে ৫২ ঘণ্টা শূন্যরেখায় আটকে সুমি-বেলাল দম্পতি টিকটক করায় স্ত্রীকে হত্যা আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক বরিশালে ‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা, ধোঁয়াশা পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:  শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ জুন  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, বরিশালের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুক হোসেন।
উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network