1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জনকল্যাণমূলক উদ্যোগে রহমতপুরে আলোচনায় রাজন সিকদার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

জনকল্যাণমূলক উদ্যোগে রহমতপুরে আলোচনায় রাজন সিকদার

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের মাঝে আলোচনায় রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে নানা উদ্যোগ গ্রহণ করে আসছেন। খেয়াঘাট এলাকায় যাত্রীদের জন্য যাত্রী ছাউনি নির্মাণ, চরাঞ্চলের মানুষের চলাচল সহজ করতে রাস্তা নির্মাণ, ভাঙনকবলিত এলাকার মানুষের চলাচলের সুবিধায় সড়ক সংস্কার ও নির্মাণসহ বিভিন্ন কাজে সম্পৃক্ত রয়েছেন তিনি।
এছাড়াও বাবুগঞ্জ বাজার এলাকায় নিজ অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে দেখা যায় তাকে। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের সময় পাশে থাকার বিষয়টিও এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।
স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে ইউনিয়নজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
রাজন সিকদার বলেন, জনগণের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network