1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশীয় অস্ত্রসহ বরিশালের শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ৪ মাদক কারবারি গ্রেফতার অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বাধায় বাউফলে সড়ক কাজ বন্ধ, আধা ঘণ্টায় ফের শুরু জিয়ানগরে ইঞ্জিনিয়ারের কাজ করলেন চেয়ারম্যানের সিএ দেশীয় অস্ত্রসহ বরিশালের শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেপ্তার অনলাইন জুয়ার ভয়াল থাবায় বরিশালের তরুণ ও যুবসমাজ দাবি না মানায় বরিশালে স্কুলের পাশের দুর্গন্ধযুক্ত মেলার টয়লেট ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আগস্টের শুরুতে বরিশালে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

দেশীয় অস্ত্রসহ বরিশালের শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ৩০টির অধিক মামলার আসামি বরিশালের শীর্ষ সন্ত্রাসী আকাশ হাওলাদার মাসুদ ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বরিশাল সদর চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম তথ্যের নিশ্চিত করে বলেন, কালা মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। সে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই, মাদকসহ বিভিন্ন আইনে ৩০টির অধিক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, কালা মাসুদ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় আরও একটি মামলা হয়েছে। সেই মামলার সূত্রধরে পুলিশের দুটি টিম বুধবার দিনভর নগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। এরমধ্যে একটি টিম চরমোনাইতে তার নিজ বাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সে বাড়িতে প্রবেশ করতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

এ সময় তার বসত ঘরের টিনের চালায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ধারালো অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, পাইপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network