1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দাবি না মানায় বরিশালে স্কুলের পাশের দুর্গন্ধযুক্ত মেলার টয়লেট ভেঙে দিল শিক্ষার্থীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় ৪ মাদক কারবারি গ্রেফতার অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বাধায় বাউফলে সড়ক কাজ বন্ধ, আধা ঘণ্টায় ফের শুরু জিয়ানগরে ইঞ্জিনিয়ারের কাজ করলেন চেয়ারম্যানের সিএ দেশীয় অস্ত্রসহ বরিশালের শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেপ্তার অনলাইন জুয়ার ভয়াল থাবায় বরিশালের তরুণ ও যুবসমাজ দাবি না মানায় বরিশালে স্কুলের পাশের দুর্গন্ধযুক্ত মেলার টয়লেট ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন পিরোজপুরে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আগস্টের শুরুতে বরিশালে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

দাবি না মানায় বরিশালে স্কুলের পাশের দুর্গন্ধযুক্ত মেলার টয়লেট ভেঙে দিল শিক্ষার্থীরা

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : স্কুলের সামনে বাণিজ্য মেলার দর্শনার্থীদের জন্য স্থাপিত গণশৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে ওঠার অভিযোগে শৌচাগারটি ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা । এর আগে শিক্ষার্থীরা মানববন্ধন করে শৌচাগারটি সরিয়ে নেয়ার জন্য মেলা কর্তৃপক্ষের কাছে দাবি করেছিলো। সেই দাবির পরেও শৌচাগারটি সরিয়ে না নেয়ায় মানববন্ধনের একদিন পর তা ভেঙে গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। ঘটনাটি বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায়। সম্প্রতি স্কুলের পাশে পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলার জন্য স্কুলের শ্রেণিকক্ষঘেঁষে গণশৌচাগার নির্মাণ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গত ১৭ জুন মানববন্ধন করেছিলো। এরপরেরদিন ১৮ জুন শিক্ষার্থীরা শৌচাগারটি ভেঙে দিয়েছে।

জানা গেছে, নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে জিলা স্কুলের মালিকানাধীন পরেশ সাগর মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা চলছে। মাঠের পাশেই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ। সেখান থেকে আনুমানিক ১০ গজ দূরে মেলার গণশৌচাগার নির্মান করা হয়েছে। মেলার আয়োজক বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আশপাশের আরও ৪ থেকে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরেশ সাগর মাঠ ব্যবহার করে। খেলার মাঠে মেলা আয়োজন সরকারিভাবে নিষিদ্ধ জানিয়ে মেলা বন্ধের দাবিতে হাইকোর্টে রিট করেছিলেন মানবাধিকারকর্মী রণি সিকদার। এর প্রেক্ষিতে উচ্চ আদালত মেলার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়।

সূত্রে আরও জানা গেছে, ঈদ-উ আজহার দুইদিন আগে সরকারি ছুটির মধ্যে মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অতিথি করা হলেও তারা কেউ উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি।

ঈদ-উল আজহার ছুটির পর গত ৭ জুন থেকে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন ছুটির পর ক্লাসে ফিরে শিক্ষার্থীরা দুর্গন্ধের কবলে পরে। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশও অসহনীয় হয়ে ওঠে। এর প্রতিবাদে বুধবার নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে কোন কাজ না হওয়ায় শিক্ষার্থীরা বৃহস্পতিবার স্কুল ছুটির পর গণশৌচাগারের টিনের বেড়া ভেঙে দিয়েছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিউল ইসলাম জানান, গণশৌচাগার থেকে ছড়ানো দুর্গন্ধে অসহনীয় পরিবেশের বিষয়টি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক জিএম আতায়ে রাব্বী বলেন, বিষয়টি নিয়ে চেম্বারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network