1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল বিভাগ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ত্রুটির কারণ জানতে চেয়ে কমিটি আইসিটির বিচারপতির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণ মামলা, ওসির ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ: নয়ন ট্রাকের চাকায় পিষ্ট পা, অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আশরাফুলের সাতলায় ঘের নিয়ে দ্বন্দ্ব: চুরির অপবাদে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, প্রতিবাদে বিক্ষোভ ভোলায় চাদাঁবাজি ও হত্যাচষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৪জন কারাগারে  বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল বিভাগ

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : খুদে ফুটবলারদের পায়ের জাদুতে মুখরিত হয়ে উঠেছিল ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। দেশসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ে প্রতিপক্ষকে পরাস্ত করে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬’-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল বিভাগের প্রতিনিধি দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

শনিবার দুপুর ২টা ২০ মিনিটে টুর্নামেন্টের জমকালো ফাইনালে তারা দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

 

খেলার শুরু থেকেই মাঠের চারপাশের দর্শকদের মাঝে ছিল টানটান উত্তেজনা। দুই দলের খুদে ফুটবলাররাই আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকদের দারুণ এক ম্যাচ উপহার দেয়। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণী একমাত্র জয়সূচক গোলটি করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বরিশালের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা। এই এক গোলের ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরে তারা।

 

সমাপনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এর পূর্বে দুপুরের দিকে টুর্নামেন্টের জমকালো ফাইনালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ সময় মাঠে উপস্থিত থেকে খুদে খেলোয়াড়দের উৎসাহিত করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।

 

তৃণমূল পর্যায় থেকে ফুটবলের এমন জোয়ার ও উৎসবমুখর আয়োজন দেশের ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

 

দেশসেরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাকেরগঞ্জ উপজেলাসহ পুরো বরিশাল বিভাগে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ঐতিহাসিক এই বিজয়ে খুদে ফুটবলার ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পালসহ স্থানীয় সুধীসমাজ ও এলাকাবাসী।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দেশের প্রাথমিক স্তরের ফুটবলের এই মেগা আসরের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network